কৃতজ্ঞ শাহিদ
কিছু দিন আগেই দিল্লির মেয়ে মিরা রাজপুতের সঙ্গে গাঁটছঁড়া বেঁধেছেন শাহিদ কাপুর। ভক্ত-শুভানুধ্যায়ীদের শুভকামনার বন্যায় ভেসেছেন এই অভিনেতা। এবার উত্তর দেবার পালা।
শাহিদের মুখপাত্র জানিয়েছেন, “শাহিদ সবার শুভকামনা গ্রহণ করেছেন এবং ভক্তদের কাছ থেকে মিরা এবং তার জন্য পাওয়া ভালবাসা দেখে অভিভূত হয়েছেন।”
“এখন তিনি চেষ্টা করছেন পরিবার, বন্ধু এববং ভক্তদের কাছ থেকে পাওয়া এইসব শুভকামনার প্রতুত্তর দিতে।”
৭ জুলাই ২১ বছর বয়সী মিরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহিদ কাপুর। এরপর ১২ জুলাই মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। সেখানে উপস্থিত ছিলেন হিন্দি সিনে পাড়ার নামী-দামী তারকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এনএ/জুলাই ২৩/১৫
