১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২২ প্রেক্ষাগৃহে 'সুলতানপুর'

শুরুতে বর্ডার নামে নির্মিত হলেও পরে সেন্সরবোর্ডের আপত্তির কারণে এ সিনেমার নাম পাল্টে রাখা হয় 'সুলতানপুর'।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 11:16 AM

Updated : 02 Jun 2023, 12:49 PM

সীমান্ত এলাকার চোরাচালানের গল্প নিয়ে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘সুলতানপুর’ এসেছে প্রেক্ষাগৃহে।

শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে এ সিনেমা। 

আসাদ জামানের গল্পে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ ও শাহিন মৃধা। 

শুরুতে বর্ডার নামে নির্মিত হলেও পরে চলচ্চিত্র সেন্সরবোর্ডের আপত্তির কারণে এ সিনেমার নাম পাল্টে রাখা হয় 'সুলতানপুর'।

সৈকত নাসির বলেন, "গল্পই এ সিনেমার হিরো। এই সিনেমার প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, দর্শক হলে গেলে সিনেমাটি দেখে তৃপ্তি পাবেন। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, ওই সম্মানকে পুঁজি করে কীভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। মূলত এটাকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প।" 

সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও মিরপুরের সনি স্কোয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে। 

এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধুমিতা সিনেমা, চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা, কাঁচপুরের চাদঁমহল সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, সাভারের সেনা অডিটোরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, রংপুরের শাপলা সিনেমা, খুলনার সঙ্গীতা সিনেমা, সিলেটের নন্দিতা সিনেমা, বগুড়ার মম ইন, নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলবে সুলতানপুর। 

সিনেমাটির ট্রেইলার ও দুটি গান ‘জানরে ও ‘বোকা মন’ আগেই প্রকাশ হয়েছে।

পুরনো খবর

পুরানো খবর:

‘বর্ডার’ নামে ‘সেন্সর জটিলতা', মুক্তি পাচ্ছে ‘সুলতানপুর’