‘ড্রাগন বল’ স্রষ্ট্রা আকিরা তোরিয়ামার মৃত্যু
চলতি মাসের ১ তারিখে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে আকিরা মারা গেছেন।
জনপ্রিয় কমিক ‘ড্রাগন বল’র স্রষ্ট্রা এবং মাঙ্গা শিল্পী আকিরা তোরিয়ামা মারা গেছেন।
বিবিসি বলছে, চলতি মাসের ১ তারিখে মস্তিষ্কে রক্তক্ষরণে আকিরা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তার স্টুডিও এক বিবৃতিতে বলেছে, “আকিরার অর্জন ধরে রাখতে হবে। তার রেখে যাওয়া শিল্পকর্মের তাৎপর্য তুলে ধরতে হবে। আমরা আশা করি, আকিরা তার অনন্য সৃষ্টির জগৎ দিয়ে আগামীতেও ভালোবাসা পাবেন।”
এই কমিক স্রষ্টার মৃত্যুতে সোশাল মিডিয়ায় তার সহশিল্পী ও অনুরাগীরা শোক জানিয়েছেন।
একজন লিখেছেন, “সত্যিই দুঃখজনক।”
উত্তরাধিকাররা তার শিল্পকে ধরে রাখবেন প্রত্যাশা রেখেছেন অনেকে।
দারুণ জনপ্রিয় ‘ড্রাগন বল’ প্রকাশ হয় ১৯৮৪ সালে। তবে এটি কেবল কমিক সিরিজ হয়েই থাকেনি। পরবর্তীতে ‘ড্রাগন বল’ নিয়ে সিনেমা বানানো হয়।
এ কমিকের চরিত্র সন গোকু পৃথিবীকে রক্ষায় সায়ন নামের এক ভিনগ্রহী প্রাণির বিরুদ্ধে যুদ্ধ নামে। সন গোকুর হাতিয়ার হল ড্রাগন বল।
