২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের নাট্যকলা মঞ্চে 'তর্পণ বাহকেরা'

জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলিনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 02:06 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় মঞ্চে এসেছে স্কাইলাসের গ্রিক নাটক 'তর্পণ বাহকেরা'।

‎

‎নাটকটি অনুবাদ করেছেন মোবাশ্বের আলী। নিদের্শনা দিয়েছেন ক্যাথরিন পিউরীফিকেশন।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ আল ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার থেকে প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন সন্ধ্যা ৭টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলিনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।

জগন্নাথের নাট্যকলা বিভাগের শিক্ষক ও নাটকের নির্দেশক ক্যাথরিন পিউরীফিকেশন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই নাটকে আমাদের বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করছেন।”

এটি মূলত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে বলে জানিয়েছেন এই শিক্ষক।

শিক্ষার্থীদের জরন্য টিকেটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। এছাড়া অন্যান্য দর্শনার্থীরা ৩০০ ও ৫০০ টাকার টিকেট কিনে নাটকটি দেখতে পারবেন।

‎টিকিট সংগ্রহের জন্য যোগাযোগের ঠিকানা: ০১৭৩৯১৪৬০৪৩ (মুনতাহানা ফিজা)