পুরনো শাড়ি আমার কাছে অনুভূতি: কাতান-হ্যান্ডলুমে জমকালো জয়া
"অনেক মানুষ পুরনো শাড়ি সরিয়ে আলমারি হালকা করলেও, তা আমাকে দিয়ে সম্ভব নয়।"
ঢাকা-কলকাতার সিনেমার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসানের শাড়ি প্রীতির বিষয়টি অজানা নয়। নানা ধরনের পোশাকে এই অভিনেত্রী স্বচ্ছন্দ্য হলেও সম্প্রতি তাকে শাড়িতে পাওয়া যাচ্ছে বেশি। জয়া এর মধ্যে কলকাতার আনন্দবাজারের একটি ফটোশুটে অংশ নিয়েছেন কাতান শাড়িতে। গয়না ও চুল বাঁধার স্টাইলে এনেছেন সাবেকিয়ানা।
