ভয় আর রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’, চলছে দেশের প্রেক্ষাগৃহে
‘স্ক্রিম ৭’ তিন বছর আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম ৬’ সিনেমার সিক্যুয়েল এবং স্ক্রিম সিরিজের সপ্তম কিস্তি।
ভয় আর রহস্যে ভরা আমেরিকান স্ল্যাশার সিনেমা ‘স্ক্রিম ৭’ মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে সিনেমাটি।
বিজ্ঞপ্তিতে সিনেপ্লেক্স জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছে সিনেমাটির।
এটি তিন বছর আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম ৬’ সিনেমার সিক্যুয়েল এবং স্ক্রিম সিরিজের সপ্তম কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন কেভিন উইলিয়ামস। তিনি এই সিরিজের মূল লেখকও।
এতে অভিনয় করেছেন অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স।
সিনেমার এবারের গল্পে থ্রিল ও ভয়ের মিশ্রণের পাশাপাশি সম্পর্ক, অতীতে মুখোমুখি হওয়া এবং নতুন ভয়ঙ্কর খুনির আগমন ঘটবে।
এই পর্বে সিডনি প্রেসকট ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নিজের জন্য একটি নতুন জীবন গড়ে তুলেছেন। কিন্তু একজন নতুন ঘোস্টফেস কিলার তার মেয়ে ট্যাটুমকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে এবং তাকে তার অতীতের মুখোমুখি হতে বাধ্য করে যাতে হত্যাকাণ্ড চিরতরে বন্ধ হয়। এভাবেই এগিয়ে যাবে কাহিনী।
২০২৫ সালের জানুয়ারিতে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয় এবং মার্চ মাসে শেষ হয়।
