কিছু করার তাগিদে ছাত্রজীবনেই বিনা বেতনে সাংবাদিকতা করেছেন পাকিস্তান অবজারভারে। গৌরবের সঙ্গে বাঙালিপনা ধরে রাখতে করাচিতেও শাড়ি ছাড়েননি। বিজ্ঞাপনের কপি লেখার হাতেখড়ি সেখানেই। দেশে ফিরে স্বাধীনতার পর এক কথায় চাকরি ছেড়ে উঠেপড়ে লাগলেন নিজের বিজ্ঞাপনী সংস্থা খুলতে; ১০ হাজার টাকা মূলধন আর ৫০ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে খুললেন নিজের কোম্পানি, প্রতিষ্ঠা পেল ‘অ্যাডকম’।