রবীন্দ্রনাথের ‘মাধো’ ও ‘ডাকঘর’ দুরন্ত টিভিতে
‘মাধো’ ও ‘ডাকঘর’ চলচ্চিত্র দুটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ১০টায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে দুরন্ত টিভিতে দেখা যাবে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সিনেমা দুটি হল ‘মাধো’ ও ‘ডাকঘর’।
বিজ্ঞপ্তিতে দুরন্ত টিভি জানিয়েছে, ‘মাধো’ ও ‘ডাকঘর’ চলচ্চিত্র দুইটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ১০টায়।
রবীন্দ্রনাথের ‘মাধো’ কবিতা অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র ‘মাধো' নির্মাণ করেছেন সুমনা সিদ্দিকী। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অলোক বসু।
সিনেমার চিত্রগ্রহণ করেছেন আজিমুল হক। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। ‘মাধো’ চরিত্রে অভিনয় করেছেন রাইয়ান।
রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ডাকঘর অবলম্বনে 'ডাকঘর' চলচ্চিত্র তৈরি করছেন লুসি তৃপ্তি গোমেজ।
সিনেমায় অভিনয় করেছেন রাজু, জয়ন্ত চট্টোপাধ্যায়, রহমতউল্লাহ, ঝুনা চৌধুরী, গাওসুল আলম, বাকার বকুল, সংগীতা চৌধুরীসহ অনেকে।
এই দুইটি সিনেমা ছাড়াও রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান হিসেবে দুরন্ত টিভি প্রচার করবে গানের অনুষ্ঠান ও বিশেষ নৃত্যানুষ্ঠান।
