১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসছে মধুবালার বায়োপিক, নায়িকা কে?

পরিচালক জসমিত কে রিন মুধাবালাকে নিয়ে বায়োপিক বানাতে চলেছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2024, 03:57 PM

Updated : 16 Mar 2024, 03:57 PM

হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা মধুবালা পর্দায় আসছেন।

তবে তার বায়োপিক নির্মাণের খবর এবার আর গুজব নয়। পরিচালক জসমিত কে রিন মুধাবালাকে নিয়ে বায়োপিক বানাতে চলেছেন। সিনেমার নাম রাখা হয়েছে ‘মধুবালা’।

আনন্দবাজার লিখেছে, এর আগে কয়েকবার এই নায়িকাকে নিয়ে তার জীবনীনির্ভর সিনেমা বানানোর খবর শোনা গেলেও পরবর্তীতে সেসবের সত্যতা মেলেনি।

এখন প্রশ্ন উঠেছে পর্দায় মধুবালা কে হচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে প্রয়াত এই নায়িকার চরিত্রে আলিয়া ভাটকে ভাবা হচ্ছে। তবে নিশ্চিত করো কোনো তথ্য দেওয়া হয়নি।

মধুবালার আসল নাম মুমতাজ বেগম। এই নায়িকা ১৯৪২ সালে ‘বসন্ত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন। এরপর রাজ কাপুরের সঙ্গে ‘নীলকমল’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নায়িকা হিসেবে পা রাখেন তিনি।

একে একে ‘মহল’, ‘অমর’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ফিফটি ফাইভ’, ‘চলতি কা নাম গাড়ি’, ‘মুঘল-ই-আজম’, ‘বরসাত কি এক রাত’সহ আরও অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন মুধবালা।

১৯৬০ সালের জনপ্রিয় সিনেমা ‘মুঘল-ই-আজম’এর আনারকলি চরিত্রটির জন্য বিশেষভাবে স্মরণ করা হয়ে থাকে তাকে।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে অসুস্থ অবস্থায় মারা যান মধুবালা।