২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন গান নিয়ে ফিরলেন পিয়া বৈশ্য

গানটি লিখেছেন সঞ্জয় সরকার। সুর করেছেন হাবিব মোস্তফা।

নতুন গান নিয়ে ফিরলেন পিয়া বৈশ্য
সংগীতশিল্পী পিয়া বৈশ্য। ছবি: সঞ্জয় সরকারের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী পিয়া বৈশ্য। 

‘আমারে কান্দাইয়া তুমি’ শিরোনামের গানটি প্রচার হবে ‘সংগীতা’ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।     

গানটি লিখেছেন সঞ্জয় সরকার; সুর করেছেন হাবিব মোস্তফা। আর সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

‘আমারে কান্দাইয়া তুমি’ গানটি নিয়ে গীতিকার সঞ্জয় সরকার গ্লিটজকে বলেন, "আমরা গানটি প্রকাশের জন্য সংগীতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। শিল্পী, সুরকার এবং সঙ্গীতায়োজক সকলের সম্মিলিত চেষ্টায় গানটি আমার প্রত্যাশার চেয়েও বেশি সুন্দর হয়েছে।”

গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সঞ্জয়।

গানের ভিডিও দৃশ্যেও দেখা যাবে পিয়াকে। বিরতির কারণ জানিয়ে পিয়া বৈশ্য বলেন, "চাকরিসহ নানা কারণে কিছুদিন গানে অনিয়মিত ছিলাম। এখন থেকে নিয়মিত গানে পাওয়া যাবে বলে আশা রাখছি।"   

‘আমারে কান্দাইয়া তুমি’ গান নিয়ে পিয়া বলেন, "সঞ্জয় সরকারের কথায় এবং হাবিব মোস্তফার সুরে এই প্রথম গান গেয়েছি। গানটির কথা ও সুর ভালো লেগেছে। পাশাপাশি অণু মোস্তাফিজের সঙ্গীতায়োজনও গানটিতে বাড়তি মাত্রা যুক্ত করেছে।"   

গানটির আয়োজক ও সুরকার হাবিব মোস্তফার কথায় গানটির প্রতিটি শব্দই দরদ মাখা এবং হৃদয়গ্রাহী। 

“চেষ্টা করেছি সেভাবেই সুরারোপ করতে।"