১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মাইলসের’ গল্প শোনাবেন মানাম আহমেদ

শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

‘মাইলসের’ গল্প শোনাবেন মানাম আহমেদ
মানাম আহমেদ। ছবি: মাছরাঙা টিভির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 10:16 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’ নিয়ে গল্প করতে এবার ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে আসছেন ব্যান্ডের সাবেক কি-বোর্ডিস্ট ও সুরকার মানাম আহমেদ।

আশির দশকে ইংরেজি গান করা মাইলসের নব্বই দশকে বাংলা গানে আসা, প্রথম গান রেকর্ডিং, অ্যালবাম প্রকাশ, কনসার্টের অভিজ্ঞতাসহ ব্যান্ডের উত্থানের গল্প শোনাবেন এই শিল্পী।

বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, শনিবার রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

মাইলসের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতির' প্রথম তুমুল জনপ্রিয় গান ‘চাঁদ তারা সূর্য নও তুমির' সুরকার মানাম আহমেদ।

সেই সময়টা এখনো অনেক মনে করেন জানিয়ে অনুষ্ঠানে মানাম বলেন, "আমরা সে সময় কল্পনা করিনি গানটি এমন জনপ্রিয়তা পাবে। আগে ইংরেজি গান করলেও নব্বই দশকে আমরা বাংলা গান শুরু করি। শুরুতেই শ্রোতারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন তাতে আমরা উৎসাহ পাই।  

"এরপরের ইতিহাস তো বলার অপেক্ষা রাখে না। একের পর এক হিট গান উপহার দিয়ে জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে মাইলস। নাইনটিজেই আমাদের জনপ্রিয় অ্যালবামগুলো প্রকাশিত হয়। তখন অ্যালবাম এবং কনসার্টের যে উম্মাদনা ছিলো সেটা খুব মিস করি।"

মাইলসের প্রধান ভোকালিস্ট প্রয়াত শাফিন আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল মানামের। মাইলসের সঙ্গে তার সম্পর্ক ছেদ এবং তাদের বন্ধুত্ব নিয়েও কথা বলবেন তিনি।

রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।