২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চল বৈশাখী মেলায়’ গাইলেন শম্পা দেওয়ান

গানটি এসেছে 'আর্ট বক্স মিউজিকের' ইউটিউব চ্যানেলে।

‘চল বৈশাখী মেলায়’ গাইলেন শম্পা দেওয়ান
‘চল বৈশাখী মেলায়’ গানের পোস্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 10:09 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

পহেলা বৈশাখ ঘিরে কণ্ঠশিল্পী শম্পা দেওয়ান নিয়ে এলেন নতুন গান ‘চল বৈশাখী মেলায়’।

গানটি এসেছে 'আর্ট বক্স মিউজিকের' ইউটিউব চ্যানেলে।  

নূরে আলম মামুনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এস কে সমীর। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলিফ ও নুসরাত জাহান ফাতেমা। পরিচালনা করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটির দৃশ্যধারণ হয়েছে বিএফডিসিতে।  

গানটি নিয়ে বিজ্ঞপ্তিতে শম্পা দেওয়ান বলেন, "বৈশাখ আমাদের বাঙালি জীবনের সবচেয়ে বড় ও আনন্দের উৎসব। এই দিনটি শুধু একটি উৎসব নয়, আমাদের সংস্কৃতি, শিকড় আর ভালোবাসার প্রতিচ্ছবি। আশা করছি, দর্শকদেরও হৃদয়ে গানটি জায়গা করে নিবে।"  

আর্ট বক্স মিউজিকের পরিচালক ও কণ্ঠশিল্পী এস কে সমীর বলেন, "আমাদের উদ্দেশ্য বাংলা গানের শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেওয়া। সেই ধারাবাহিকতায় এই গানটি। অনেকদিন পর একটি ব্যান্ড স্টাইলের রিদমিক বৈশাখের গান করেছি। 

“আশা রাখছি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।"