গর্ভাবস্থায় দীপিকাকে সবচেয়ে ভুগিয়েছে পাঁজরের ব্যথা
মেয়ের জন্মের পর দীপিকা সাঁতার থেকে শুরু করে কার্ডিও করেছেন ওজন কমানোর জন্য।
ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মাতৃত্বকাল নিয়ে বিতর্ক কম হয়নি। অনেকেই তার স্ফীতোদর ‘নকল’ বলে দাবি করলেও, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, তার গর্ভকালীন জটিলতার কথা।
এ ছাড়া সন্তান জন্ম দেওয়ার পরে কীভাবে তিনি আগের চেহারায় ফিরছেন, সব নিয়েই আলোচনা করেছেন দীপিকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, গর্ভাবস্থা ও সন্তানধারণের পরে প্রতিটি পদক্ষেপ খুব বুঝেশুনে তিনি নিয়েছেন।
গর্ভাবস্থার শেষ তিন মাস নাকি বেশ পেতে হয়েছিল দীপিকাকে। সেই সময়েই নিয়মিত যোগাভ্যাস চালিয়ে গেছেন বলে জানিয়েছেন দীপিকা।
তিনি বলেন, “তবে শরীরে এত যন্ত্রণা হত যে হঠাৎ করে আমার শরীরে কিছু অংশ নতুন করে চিনতে শুরু করলাম, কারণ সেই অংশগুলোয় ব্যথা করছে। তবে ওই পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল।”
সন্তান জন্ম দেওয়ার পরে থেমে থাকেননি দীপিকা। তখন সাঁতার থেকে শুরু করে কার্ডিও করেছেন ওজন কমানোর জন্য। শুধু ওজন কমানো নয়, পাশাপাশি শারীরিক শক্তি পুনরুদ্ধার করাও ছিল তার লক্ষ্য।
মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেছেন দীপিকা।
অভিনেত্রী জানিয়েছেন, এই সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তার খোঁজ নিতেন।
দীপিকার কথায়, “আমি সত্যিই সৌভাগ্যবতী কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনও প্রয়োজনে ওঁদের পাশে পাওয়া যায়।”
আপাতত কাজ থেকে বেশ কিছু দিন নিজেকে সরিয়ে রেখেছেন দীপিকা। ফের কবে কাজে ফিরবেন, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন। আপাতত মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে নিয়েই তিনি ব্যস্ত।
গেল বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন দীপিকা ও রাণবীর সিং। আগামীতে ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্রে তাকে পর্দায় দেখা যাবে।
দীপিকার শেষ সিনেমা ছিল ‘সিংহম এগেইন’। এই সিনেমার শুটিংয়ের সময়ে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন।
