২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই তারকারা ‘স্টাইলিশ’ উদ্যোক্তাও

নিজেদের ২৫ বছর পূর্তিতে ফ্যাশন ও লাইফস্টাইলে অবদান রেখেছে এমন সব বলিউড তারকাদের সম্মান জানানো উদ্যোগ নিয়েছে বলিউড হাঙ্গামা। মঙ্গলবার সেরা ‘স্টাইলিশ’ উদ্যোক্তার মনোনয়ন তালিকা প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। মনোনীতদের মধ্যে শীর্ষ পাঁচটি নাম হচ্ছে সুনীল শেঠি, ক্যাটরিনা কাইফ, রিতেশ দেশমুখ, মালাইকা অরোরা ও আমান গুপ্তা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 12:02 AM

Updated : 22 Mar 2023, 12:02 AM

Image

ফ্যাশনের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই, তা প্রমাণ করেছেন নব্বই দশকের অ্যাকশন হিরো সুনীল শেঠি। ৬০ বছর বয়সেও ফ্যাশন ও ফিটনেসে তরুণ অভিনেতাদের সঙ্গে টক্কর দিয়ে চলছেন তিনি। আরামদায়ক ও ট্রেনডি ফ্যাশনের মিশ্রণ ঘটিয়ে দারুণ স্টাইলে চলেন তিনি, খাদ্যাভ্যাসের প্রতি নজর দেওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও করেন। সম্প্রতি পুরুষদের ফ্যাশনকে মাথায় রেখে একটি জুয়েলারি ব্র্যান্ড চালু করেছেন সুনীল

Image

নারীদের সৌন্দর্য বিষয়ক ‘স্টেরিওটাইপ’ ধারণাগুলো ভেঙে নিজস্ব প্রসাধনী চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী একজন উদ্যোক্তা হিসেবে তার ফ্যাশন স্টেটমেন্টের জন্য বেশ পরিচিত

Image

দিনে দিনে আরও ফ্যাশন সচেতন হয়ে উঠেছেন অভিনেতা রীতেশ দেশমুখ। পোশাক হিসেবে আকর্ষণীয় রং বেছে নেওয়া থেকে শুরু করে ফাঙ্কি জুতা, স্টাইলিশ ঘড়ি ও এক্সপেরিমেন্টাল হেয়ারকাট দিয়ে থাকেন তিনি। উদ্যোক্তা হিসেবে কেবল স্থাপত্য ও ইন্টিরিয়ার ডিজাইনিং ফার্মেই বিনিয়োগ করেননি তিনি, স্ত্রী জেনেলিয়া ডি সুজার সঙ্গে ‘ইমাজিন মিটস’র অংশীদার হয়েছেন। ‘ইমাজিন মিটস’ মূলত নিরামিষাশীদের জন্য উদ্ভিদ থেকে কৃত্রিম প্রক্রিয়ায় ‘মাংস’ উৎপাদন করে

Image

বলিউডে ফ্যাশন সচেতন মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা অরোরার একটি ইয়োগা স্টুডিও রয়েছে। ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী জানেন কীভাবে নিজেকে ফিট রাখতে হয়। পশ্চিমা সাজ থেকে শুরু করে ভারতীয় যে কোনো প্রদেশের সাজে নিঁখুতভাবে মানিয়ে যায় তাকে। ইয়োগা স্টুডিও পাশাপাশি ‘ন্যুড বোলস’র মালিকও তিনি।

Image

তরুণ উদ্যোক্তা আমান গুপ্ত’র ‘বোট’ ব্যান্ডটি শ্রোতাদের উচ্চমানের সংগীতের নিশ্চয়তা দিয়ে আছে বহুদিন ধরে। আমান ‘শার্ক ট্যাঙ্ক’ শোয়ের কারণেও বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও তার ব্যবসায়িক দক্ষতা ইন্ডাস্ট্রির অনেককে প্রভাবিত করেছে