২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পঁচিশেই চলে গেলেন হলিউডের ডিয়া স্মিথ, গ্রেপ্তার প্রেমিক

অভিনেত্রীর নিউ জার্সির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

মাত্র পঁচিশেই অনন্তলোকে পাড়ি দিয়েছেন হলিউড অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ; অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ

পিপলডটকম লিখেছে, এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে ২১ ডিসেম্বর। তিনি ব্রডওয়ের সাড়া জাগানো নাটক ‘দ্য লায়ন কিং’-এ শিশুশিল্পী ছিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।

ওই দিন (২১ ডিসেম্বর) ফোন পেয়ে অভিনেত্রীর নিউ জার্সির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমানিকে রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ বলছে, ডিয়া স্মিথের প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলের ছুরির আঘাতেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ডিয়া স্মিথকে খুনের অভিযোগে জ্যাকসন-স্মলকে পুলিশ গ্রেপ্তার করেছেন। 

ডিয়া স্মিথের তিন বছরের এক সন্তান রয়েছে।

অভিনেত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ও অন্যান্য খরচ মেটানোর জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে; যেখানে ইতিমধ্যেই ৪৬ হাজার ডলারের বেশি জমা পড়েছে।

ব্রডওয়ের সাড়া জাগানো নাটক ছিল ‘দ্য লায়ন কিং’। ডিয়া স্মিথ ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত এই নাটকে অভিনয় করেন।

ডিয়া স্মিথ ২০১০ সাল থেকে ২৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি টেলিভিশন শোতে হেয়ারস্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন।