২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্যরকম’ পূজায় অনন্য সাজে মিম

এবারের দুর্গোৎসব চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্য একটু ভিন্ন রকম। বিয়ের পর এটিই তার প্রথম পূজা। তাই সাদা জামদানির সঙ্গে শাঁখা-সিঁদুর-আলতায় ভক্তদের সামনে এলেন তিনি। রোববার দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে তা দিলেন সোশাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2022, 10:11 PM

Updated : 03 Oct 2022, 10:11 PM

Image

দুর্গাপূজার সপ্তমীতে সাদা জামদানিতে পূজা শুরু করলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম

Image

মণ্ডপে মণ্ডপে যখন পূজার আয়োজন, আরতি হাতে মিম প্রস্তুত হচ্ছেন দেবীর আরাধনায়

Image

সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়ে মিম বলেছেন, “এবারের পুজো আমার জন্যে এক অন্যরকম অনুভূতি। শাখা, সিঁদুর, জামদানি শাড়ি, আলতা পরানো হাতে প্রথমবার বরণ করলাম দেবী দূর্গাকে!”

Image

“শরতের কাশফুল আর নিজের নতুন সাজ সবকিছুতেই কেমন যেন একটা স্নিগ্ধতা! আশা করি সবার পুজো এরকম সুন্দর কাটবে,” নিজেই লিখেছেন বিদ্যা সিনহা মিম

Image

শরতের কাশফুল মাঝে শারদীয় সাজে বিদ্যা সিনহা মিম

Image

‘পরাণ’ ব্যবসাসফল হওয়ার পর অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন ‘দামাল’ মুক্তির অপেক্ষায় আছেন