১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘প্রিয়তমা’ নিয়ে ওমর সানীর পোস্ট, অঞ্জনার ক্ষোভ

‘প্রিয়তমা’ নামে নতুন একটি সিনেমা আসছে, সেখানে শাকিব খানের বিপরীতে থাকবেন অভিনয়শিল্পী ইধিকা পাল।

‘প্রিয়তমা’ নিয়ে ওমর সানীর পোস্ট, অঞ্জনার ক্ষোভ
এফডিসির প্রশাসনিক ভবনের সামনে অঞ্জনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 06:51 PM

Updated : 10 May 2023, 11:19 AM

চিত্রনায়ক ওমর সানী ‘প্রিয়তমা’ নিয়ে একটি পোস্ট লিখেছেন ফেইসবুকে। সেখানে তিনি বেশ কয়েকজন চলচ্চিত্র অভিনেত্রীর নাম উল্লেখ করেছেন। সেই তালিকায় নিজের নাম না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী অঞ্জনা।

মঙ্গলবার ওমর সানী ফেইসবুকে লেখেন, “প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি- যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কি দেখছি এই হচ্ছে প্রিয়তমা? এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।”

‘প্রিয়তমা’ নামে একটি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন হিমেল আশরাফ। সেখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পাল।

Image

চিত্রনায়ক ওমর সানী

শাকিবভক্তরা মনে করছেন, ওমর সানী মূলত শাকিব খানকে উদ্দেশ করেই পোস্টটি লিখেছেন। তাদের অনেকে ওমর সানীর পোস্টের নিচে এসে নানা মন্তব্যও লিখেছেন।

সেই পোস্টে এক মন্তব্যে চিত্রনায়িকা অঞ্জনা লিখেছেন, “কেন সানি আমি, রোজিনা, সুচরিতা নূতন, অঞ্জু কি তাহলে প্রিয়তমা তালিকায় নেই?

“আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধুমাত্র কবরী, শাবানা, ববিতার উপরেই ডিপেন্ডেন্ট ছিল না। ৮০ এর দশকে কবরী আপা কয়টা কাজই বা করেছে। আশির দশকে অসংখ্য সুপারহিট ব্যবসাসফল চলচ্চিত্র আমি, রোজিনা, সুচরিতা, নূতন, অঞ্জু উপহার দিয়েছি। ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।”