০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লিঙ্কিন পার্ক ফিরল

শ্রোতাভক্তদের চমকে দিয়ে দলের নতুন লাইনআপ ঘোষণা করেছে দলটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 12:01 AM

Updated : 26 Aug 2026, 10:26 AM

এক সময় যারা মঞ্চে গিটার বাজিয়ে দাপিয়ে গান করতেন নিয়মিত, তাদের পথ চলা থমকে গিয়েছিল দলের মূল ভোকালিস্ট চেস্টার চার্লস বেনিংটনের মৃত্যুতে। দীর্ঘ সাত বছর পর দল গুছিয়ে ফের গানে ফিরেছে যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড লিঙ্কিন পার্ক। 

বিবিসি লিখেছে, শ্রোতাভক্তদের চমকে দিয়ে দলের নতুন লাইনআপ ঘোষণা করেছে দলটি। 

এই লাইনআপে লিঙ্কিন পার্কে ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছেন ডেড সারা ব্যান্ডের প্রধান ভোকালিস্ট এমিলি আর্মস্ট্রং। ব্যান্ডের বর্তমান ভোকালিস্ট মাইক শিনোডার সঙ্গে গাইবেন এমিলি।

এছাড়া রব কর্ডনের স্থলাভিষিক্ত হয়েছেন ড্রামার কলিন ব্রিটেন। বাকি সদস্যদের মধ্যে রয়েছেন গিস্টারিস্ট ব্র্যাড ডেলসন, জো হান ও বেজিস্ট ফোনিক্স।

লিঙ্কিন পার্ক জানিয়েছে, তাদের অষ্টম স্টুডিও অ্যালবাম ‘ফ্রম জিরো’ আসছে আগামী ১৫ নভেম্বর। 

এই দলটি গত ৫ সেপ্টেম্বর ‘দ্য এম্পটিনেস মেশিন’ শিরোনামে একটি গানও প্রকাশ করেছে।

ওয়ার্ল্ড ট্যুরেরও ঘোষণা করেছে লিঙ্কিন পার্ক। ‘ফ্রম জিরো ট্যুর’ শিরোনামের সংগীতের এই সফর ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। আগামী বছরে আরো বড় আকারে ট্যুরের প্রস্তুতি নিচ্ছে দলটি। 

লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হামবুর্গ, লন্ডন, সিউলসহ আরও কয়েকটা শহরে কনসার্ট করার কথা রয়েছে লিঙ্কিন পার্কের।  

২০১৭ সালে চেস্টার বেনিংটন আত্মহত্যা করার পর এবারই প্রথম বিভিন্ন শহরে কনসার্ট করতে যাচ্ছে দলটি।