০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

‘কাজলরেখা’ ওটিটিতে, খরচ ২০ টাকা

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে সিনেমাটি ২৩ নভেম্বর মুক্তি পাচ্ছে।

‘কাজলরেখা’ ওটিটিতে, খরচ ২০ টাকা
'কাজলরেখা'  সিনেমার দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 12:16 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

চারশ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘কাজলরেখা' প্রেক্ষাগৃহে মুক্তির সাত মাস পর আসছে ওটিটিতে।

শনিবার বঙ্গতে ‘কাজলরেখা' মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।  

সেলিম জানিয়েছেন মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’ ওটিটিতে দেখতে খরচ হবে ২০ টাকা।

তিনি গ্লিটজকে বলেন, "ওটিটিতে সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছিলেন অনেকে। অপেক্ষা শেষ হতে যাচ্ছে।“

‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে মঞ্চ থেকে উঠে আসা মন্দিরার বড় পর্দায় অভিষেক হয়েছে এই সিনেমা দিয়ে। 

সিনেমায় রাজা হয়েছেন ‘পরাণ’ ও ‘হাওয়া’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া অভিনেতা শরীফুল রাজ। ‘কঙ্কণ দাসী’র খলচরিত্রে কাজ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা।

আরও অভিনয় করেছেন খাইরুল বাশার, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, গাউসুল আলম শাওন, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

সিনেমার 'হলুদ রে তুই', 'কইন্ন্যা আঁকে গো আলপনা', 'বাপ মোরে কই লইয়া যাও গো' সহ বেশকিছু গান দর্শকপ্রিয় হয়েছে। সিনেমার সুর ও সংগীত গবেষণা করেছেন কফিল আহমেদ ও ইমন চৌধুরী।  

‘কাজলরেখা’ সিনেমার শুটিং হয়েছে নেত্রকোনার দুর্গাপুর, খুলনা সুন্দরবন, কক্সবাজার, সিলেটের হাওড় ও রাজধানীর মিরপুরে। 

'কাজলরেখা'র রাজা-রানিরা যেমন

'কাজলরেখা' আসছে ঈদে

কাজলরেখায় 'বন্দনা' গাইছেন আজাদ

চারশ বছর আগের গল্পের সিনেমা যাচ্ছে বিদেশে