১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অপেক্ষার ইতি, এল 'ব্ল্যাক মানি'

এই সিরিজ দিয়ে প্রায় ছয় বছর পর রাফীর পরিচালনায় কাজ করেছেন পূজা।

অপেক্ষার ইতি, এল 'ব্ল্যাক মানি'
'ব্ল্যাক মানি' সিরিজের অভিনয়শিল্পীরা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 12:10 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট নিয়ে বানানো রায়হান রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ এসেছে বঙ্গতে। 

সিরিজটি দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে। 

চার পর্বের এই সিরিজে উঠে এসেছে হোটেল ঝিলিকের এক রাতের গল্প।

যেখানে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে শুরু হয়েছে গোলমাল। টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরো অনেকে। 

সিরিজে অ্যাকশন, কমেডির পাশাপাশি আছে হুল্লোড় তোলা আইটেম গানও।

সিরিজ নিয়ে রাফি বলেন, "আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে।“ 

রাফীর ভাষ্য, তিনি সবসময় নিরীক্ষা করতে পছন্দ করেন। 

“এই সিরিজটিও তেমন। প্রত্যেক অভিনয়শিল্পী তাদের চরিত্র দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। দর্শকের পছন্দ হবে সেই আশা রাখা যায়।" 

সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। এই সিরিজ দিয়ে প্রায় ছয় বছর পর রাফীর পরিচালনায় দেখা গেছে পূজাকে।  

আরেকটি প্রধান চরিত্র গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল।

আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, সাইদুর রহমান পাভেল, রাশেদ মামুন অপুসহ অনেকে। 

আরও পড়ুন: 

'পেরেশানি দূর করতে' রাফীর 'ব্ল্যাক মানি' বঙ্গতে

বঙ্গতে রাফীর প্রথম ওয়েব সিরিজ 'ব্ল্যাক মানি'

আইটেম গান ঢুকলো ওয়েব সিরিজে!