১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আপনাকে সত্যিই ভালোবাসি, স্বামীর চেয়েও বেশি’, তরুণীর কথায় লজ্জায় শাহরুখ

“আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকে ভালোবাসি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 05:22 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

বয়স ষাট পেরলেও ভক্তমহলের কাছে তিনি চিরসবুজ, তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। জনপ্রিয়তার বিড়ম্বনা সমালে চলার দীর্ঘ অভিজ্ঞতা আছে এই নায়কের। তবে এবার এক অনুষ্ঠানের আসরে জনৈক তরুণী ভক্ত যা করলেন, তাতে লজ্জায় পড়ে যান শাহরুখ।

জানিয়েছে, কিছুদিন আগে মেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কিং খান। ওই অনুষ্ঠানে শাহরুখ তার জনপ্রিয় সব সিনেমার গানের সঙ্গে নেচে ঝড় তুলে দেন শাহরুখ। 

সেখানে এক তরুণী কোনো কুণ্ঠাবোধ ছাড়াই প্রকাশ্যে বাদশার প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে দেন।

ওই অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, মেয়েটি আচমকাই শাহরুখকে বলে বসেন যে, “আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি...।” 

তরুণীর কীর্তিতে প্রথমটায় লজ্জায় পড়ে গেলেও পরে স্বভাবসিদ্ধ ঢংয়ে রসিকতা করেন শাহরুখ।

তিনি বলেন, “এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল…!” 

তবে এখানেই থামেননি তিনি। আরও বলেন, “আমি জানি, এটা কথার কথা এবং আমি আপনার অনুভূতিও বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত যে আপনার স্বামীও আপনার অনুভূতি বোঝেন। 

“আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকে ভালোবাসি। আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।” 

চলতি বছরে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘কিং’; ডিসেম্বরের ২৪ তারিখে আসছে সিনেমাটি। 

‘কিং’ সিনেমার মূল চমক হল শাহরুখ কন্যা সুহানা খান। বাবার সঙ্গে ‘কিং’ দিয়েই মূলত ব্ড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার। এই সিনেমার জন্য মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণও নিজে হাতে দিয়েছেন শাহরুখ।

রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমার চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।

‘দ্য কিং’ সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্রটি করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা।

সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।

এছাড়া রানি মুখার্জি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন, তবে তার চরিত্র গুরুত্বপূর্ণ।

‘কিং’ পরিচালনা করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।