Published : 20 Jul 2026, 10:24 PM
জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস রেকর্ড গড়েছে প্যারিসে, তাদের কনসার্টে নামে জনতার ঢল।
ফ্রান্সের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে শুক্রবার ও শনিবার বিটিএসের দুই দিনের শোয়ে ৯২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
দ্য কোরিয় টাইমস জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিত মাক্রোঁ ছিলেন শেষ দিনের কনসার্টে।
বিটিএসের লাইটস্টিক হাতে দেখা যায় তাদের। পরে মাক্রোঁ তার ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন ‘প্যারিসে স্বাগতম।’
গেল এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হয়েছে বিটিএস; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এই সফরের নাম ‘আরিরাং’। কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। পরে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৮টি। বিটিএসের ইউরোপ পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট।

অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেই স্টেডিয়ামের আশপাশে জনসমাগম বাড়তে থাকে। বিটিএসের সাত তরুণের গান উপভোগ করতে জড়ো হন বিভিন্ন বয়সের মানুষ।
বিটিএসের রঙের পোশাক, ব্যাগ নিয়ে কনসার্টের জন্য তারা অপেক্ষা করেন। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট তাদের উপহার দেন।
‘হুলিগান’ গান দিয়ে কনসার্টের সূচনা জয়। একে একে পরিবেশন করা হয় ‘নট টুডে’, ‘আইডল’, ‘বাটার’, ‘ডায়নামাইট’সহ জনপ্রিয় গান।
কনসার্ট শেষে বিটিএসের সদস্যরা ফরাসি ও কোরিয়ান ভাষায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দলের সদস্য জিমিন বলেন, এটাই তাদের ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের কনসার্ট।
আরএম ফরাসি ভাষায় প্যারিসের দর্শকদের প্রশংসা করেন জে-হোপ। তিনি বলেন, “প্যারিস হল সেরা আর্মিদের (বিটিএস ভক্তদের) শহর।”
এর আগে ২০১৯ সালে একই স্টেডিয়ামে কনসার্ট করেছিল বিটিএস। সুগা সে কথা স্মরণ করে বলেন এবারের আয়োজন আগের চেয়ে অনেক বড়।

প্যারিসের পর যুক্তরাষ্ট্রে যায় বিটিএস। বিশ্বকাপের ফাইনালের হাফটাইম শোতেও অংশ নিয়ে মাতিয়ে দেয় দলটি।
কেবল বিশ্ব সফর নয় চলতি বছরে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।
অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।
এই চারবছরে তারা যে একেবারে আড়ালে ছিলেন তা নয়। কেউ কেউ একক গান প্রকাশ করেছেন। কিন্তু বিটিএসের দলগত উপস্থিতি ছিল না। গেল বছর প্রশিক্ষণ শেষে দলের সব সদস্য দলে ফেরেন। আর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের কথা জানিয়ে দেন।
বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের শো বেড়ে ৮৮
বিটিএসের প্রত্যাবর্তন অনুষ্ঠান, সরাসরি দেখাবে নেটফ্লিক্স
‘বিটিএস’ উন্মাদনার অপেক্ষায় বিশ্ব
‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর: ৭৯ কনসার্ট নিয়ে বিশ্ব সফরের ঘোষণা বিটিএসের