১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের শো বেড়ে ৮৮

বিভিন্ন দেশে টিকিটের উচ্চ চাহিদার কারণে ধারাবাহিকভাবে শো বাড়ানো হচ্ছে

বিটিএসের ওয়ার্ল্ড ট্যুরের শো বেড়ে ৮৮
ফাইল ছবি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 01:16 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

‘আরিরাং’ শিরোনামের যে বিশ্ব সফর শুরু করেছে কে-পপ আইকন ‘বিটিএস’, সেটির শোয়ের সংখ্যা বাড়ছে।

জাকার্তা ও বুলাকানে দুটি শো বাড়ানোর ঘোষণা দিয়েছে তারা, তাতে ট্যুরের মোট শোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮টিতে। কথা ছিল বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করবে বিটিএস। 

দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, বিটিএসের ফ্যান প্ল্যাটফর্ম ‘উইভার্স’ বলছে ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী ২৯ ডিসেম্বর একটি অতিরিক্ত শো যোগ করা হয়েছে; আর ফিলিপাইনের বুলাকানে আগামী বছরের ১৬ মার্চ আরও একটি শো যুক্ত হয়েছে বিটিএসের। 

জাকার্তায় শোটি মূলত ২৬ ও ২৭ ডিসেম্বর গেলোরা বুং কার্নো মেইন স্টেডিয়ামে শো ছিল। কিন্তু ব্যাপক চাহিদার কারণে আয়োজকরা ২৯ ডিসেম্বর তৃতীয় দিনের শো যোগ করেন। অন্যদিকে বুলাকানে ১৩ ও ১৪ মার্চ ফিলিপাইন স্পোর্টস স্টেডিয়ামে বিটিএসের পারফর্ম করার কথা থাকলেও পরে ১৬ মার্চের একটি অতিরিক্ত শো যুক্ত করা হয়।

বিভিন্ন দেশে টিকিটের উচ্চ চাহিদার কারণে ধারাবাহিকভাবে শো বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।

কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকে এই নামটি বেছে নিয়েছে তারা। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ মিশে আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গানটি কোরিয়ানদের মুখে মুখে ফিরছে।

ক্ষেতখামারে কাজের সময়, আনন্দ-উৎসব বা প্রতিবাদ অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, সবখানেই ‘আরিরাং’ গাওয়া হয়েছে।

বিটিএস এর আগে যুক্তরাষ্ট্রের ট্যাম্পা, স্ট্যানফোর্ড ও লাস ভেগাস এবং দক্ষিণ আমেরিকার লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নেও অতিরিক্ত শো যুক্ত করেছিল। কিছুদিন আহে বিটিএস বুসান আসিয়াদ মেইন স্টেডিয়ামে দুই দিনের ‘হোমকামিং’ কনসার্ট শেষ করেছে, যেখানে প্রায় ১ লাখ ১০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর মাদ্রিদে ট্যুরের ইউরোপ অংশ শুরু হতে চলেছে। এই পর্বে পাঁচটি শহরে মোট ১০টি শো হবে। সে সব শোয়ের সব টিকেট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে।

বিটিএসের মিউজিক এজেন্সি বিগহিটের ভাষ্য, এই ট্যুর কে-পপ ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় একক বিশ্বভ্রমণ। 

 যা কোরিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়াজুড়ে বিস্তৃত।

গেল এপ্রিল থেকে গান নিয়ে বিশ্ব সফরে বের হয়েছে বিটিএসতাদের; যা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। 

কেবল বিশ্ব সফর নয় চলতি বছরে গানের নতুন অ্যালবাম প্রকাশ করেছে বিটিএস। ২০২২ সালে লাস ভেগাসে বিটিএস এর শেষ শো ছিল ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর আর কোনো ট্যুরে পাওয়া যায়নি দলটিকে।

অ্যালবাম ও ট্যুর নিয়ে দীর্ঘ বিরতির কারণ হল, এই চার বছরে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুককে যেতে হয়েছিল সামরিক প্রশিক্ষণে। যা দেশটির তরুণদের জন্য একটি বাধ্যতামূলক।

এই চারবছরে তারা যে একেবারে আড়ালে ছিলেন তা নয়। কেউ কেউ একক গান প্রকাশ করেছেন। কিন্তু বিটিএসের দলগত উপস্থিতি ছিল না। গেল বছর প্রশিক্ষণ শেষে দলের সব সদস্য দলে ফেরেন। আর নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের কথা জানিয়ে দেন।

বিটিএসের প্রত্যাবর্তন অনুষ্ঠান, সরাসরি দেখাবে নেটফ্লিক্স

বিটিএস’ উন্মাদনার অপেক্ষায় বিশ্ব

‘ইতিহাসের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর: ৭৯ কনসার্ট নিয়ে বিশ্ব সফরের ঘোষণা বিটিএসের

৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস