১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’

মঙ্গলবার ও বুধবার তিনটি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করবে দলটি।

পহেলা বৈশাখে তিন কনসার্টে ঢাকা মাতাবে ‘চিরকুট’
ব্যান্ড চিরকুট

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 01:37 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

পহেলা বৈশাখকে ঘিরে তিনটি ভিন্ন ভিন্ন কনসার্টে গান শোনাবে ব্যান্ড চিরকুট। মঙ্গলবার ও বুধবার তিনটি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করবে দলটি। 

চিরকুট বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টের আমন্ত্রণে দলটি পারফর্ম করবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। 

একই দিন বিকেল ৩ টায় দলটি পারফর্ম করবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, যেটি আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ‍্যালয় সাংস্কৃতিক সংগঠন।  

বুধবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

চিরকুটের ভোকালিস্ট শারমিন সুলতানা সুমী বলেন, “তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। এবারও বৈশাখে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। আমরা ‘দামী, যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ গানগুলো পরিবেশন করব যা শ্রোতাদের সঙ্গে একসঙ্গে উৎসব ভাগ করে নেওয়ার আনন্দ দিবে।" 

গেল বছর দলটি প্রকাশ করেছিল ‘ভালোবাসাসমগ্র’ শিরোনামের অ্যালবাম। 

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে টানা একুশ বছর ধরে চলছে ‘চিরকুটের’ পথচলা। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। দ্বিতীয় অ্যালবাম ‘জাদুর শহর’ আসে ২০১৩ সালে। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পায় দলটির তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

নাটক ও সিনেমাতেও ব্যবহার করা হয়েছে এই ব্যান্ডের গান। নাটকে চিরকুটের ‘জাদুর শহর’ এবং সিনেমায় ‘কানামাছি’ গান দুইটি দারুণ জনপ্রিয়তা পায়।