২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধ্রুপদের ‘বর্ষা বন্দনা’

অনুষ্ঠানে বর্ষার গান গেয়ে শোনান শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 07:38 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বর্ষার গান আর নৃত্যে এ ঋতুর বন্দনা করল সাংস্কৃতিক সংগঠন ‘ধ্রুপদ’।

মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘কাব্য ও প্রেমে বর্ষা’ শিরোনামে সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

ধ্রুপদের সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আক্তারের নির্দেশনায় সেখানে সংগীত পরিবেশন করেন সংগঠনটির শিল্পী কাজী অহনা, মহুয়া লিপি, অরুণ চৌধুরী ও মেহেরিমা ফেরদৌসী।

এ ছাড়া অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন সৈয়দা রিফাত জামাল মিতু, মৌমিতা আচার্য ও পিযুষ বড়ুয়া।

ধ্রুপদের সভাপতি মেজর খোশরোজ সামাদ, সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।