২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে টিভির আয়োজন

টেলিভিশন স্টেশনগুলো সূচিতে রেখেছে বিশেষ টেলিফিল্ম, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের।

স্বাধীনতা দিবসে টিভির আয়োজন
‘জমশের আলীর এপিটাফ’ টেলিফিল্মের দৃশ্য , ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 11:49 AM

Updated : 26 Aug 2026, 12:21 PM

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে টেলিভিশন স্টেশনগুলো আয়োজন করেছে বিশেষ টেলিফিল্ম, নাটক ও কিছু অনুষ্ঠানের। স্বাধীনতা দিবসে সে সব অনুষ্ঠানের খবর তুলে ধরেছে গ্লিটজ।

চ্যানেল আইয়ে দেখা যাবে বিশেষ টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’। বুধবার দুপুর ১টা ৫ মিনিট এবং রাত ৭টা ৫০ মিনিটে দুই খণ্ডে প্রচার হবে টেলিফিল্মটি।  

হারুন রশীদের রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, মো. বারী, ম, আ. সালাম, জুলফিকার চঞ্চল, গোলাম মাহমুদসহ অনেকে।

বৈশাখী টিভিতে ‘বীরাঙ্গনা’  

রাত ১০টায় বৈশাখীর পর্দায় দেখা যাবে নাটক ‘বীরাঙ্গনা’। টিপু আলম মিলনের গল্পে ও আনন জামানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন।

‘বীরাঙ্গনা’ নাটকের দৃশ্য , ছবি: বৈশাখী টিভির সৌজন্যে।

‘বীরাঙ্গনা’ নাটকের দৃশ্য ,

মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনা ময়ূরজানের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নাটক।

এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, রওনক হাসান, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।

বিটিভিতে ‘ফিরে আসে বারবার’

বিটিভিতে রাত ৯টায় প্রচার হবে তথ্যচিত্র ‘ফিরে আসে বারবার’। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় তথ্যচিত্রের গল্পে দেখা যাবে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু হয়ে চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ।

‘ফিরে আসে বারবার’ নাটকের দৃশ্য, ছবি: বিটিভির সৌজন্যে।

‘ফিরে আসে বারবার’ নাটকের দৃশ্য,

এই তথ্যচিত্রটিতে অভিনয় করেছেন সুমনা সোমা, গোলাম কিবরিয়া, দিলরুবা দোয়েল, রকি খান, জাফরিন ফেরদৌসী, গোলাম রাব্বানী মিন্টু, হায়াতুজ্জামান খান, ম আ সালাম ও মোয়াজ্জেম হোসেন।