০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাবা হলেন অনুপম রায়

শিল্পী দম্পতির সংসারে যে নতুন অতিথি আসতে চলেছে তা আড়ালে রেখেছিলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 01:46 AM

Updated : 19 Sep 2026, 02:27 PM

পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ও প্রস্মিতা পাল।

আনন্দবাজার জানিয়েছে, সোমবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে এই দম্পতির সন্তানের জন্ম হয়।

সুখবর সবার সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে অনুপম বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুত্রসন্তানের বাবা-মা হয়েছি আমরা।”

এই খবরে শুভেচ্ছা, ভালোবাসার জোয়ারে ভাসছেন তারকাদম্পতি। 

গায়কের সঙ্গে যোগাযোগ করলে দৈনিক আনন্দবাজারকে তিনি বলেন, “মা, ছেলে দুজনেই ভাল আছে। খুবই আনন্দিত।”

২০২৪ সালে ৩ মার্চ ঘর বেঁধেছিলেন অনুপম ও প্রস্মিতা। তারা একে অপরের বহুদিনের পরিচিত হলেও বিয়ের আগে বছরখানেক দুজন সময় নিয়েছিলেন দুজনকে ভালোভাবে জানার।

তবে শিল্পী দম্পতির সংসারে যে নতুন অতিথি আসতে চলেছে তা আড়ালে রেখেছিলেন তারা। বরবারই নিজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষের আড়ালেই রাখতে পছন্দ করেন অনুপম। গায়িকা প্রস্মিতাও কাজের বাইরে খুব বেশি যে ক্যামেরার সামনে থাকেন তেমন নয়।

তাই প্রস্মিতার মা হতে চলার বিষয়টিও কেউ ঘুণাক্ষরে টের পায়নি। 

এদিকে কিছুদিন আগে অনুপমের গান শোনাতে ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। আয়োজক ট্রিপল টাইমস কমিউনিকেশনের তরফে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।

এর আগেও চলতি বছরের জুন মাসে নির্ধারিত কনসার্টটি সরকারি নির্দেশনার কারণে শেষ মুহূর্তে স্থগিত করতে হয়েছিল আয়োজকদের।

প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’

আবারও শেষ মুহূর্তে অনুপমের কনসার্ট বাতিল 

ট্রল নিয়ে যা বললেন অনুপমের হবু স্ত্রী

অনুপমের হবু কনেকে কজন চেনেন?