অনুপমের হবু কনেকে কজন চেনেন?
আগামী ২ মার্চ গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করবেন অনুপম।
নতুন জীবন শুরু করতে চলেছেন কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়। এই সংগীতশিল্পী ঘর বাঁধছেন তার পথেরই এক পথিকের সঙ্গে।
আনন্দবাজার লিখেছে, আগামী ২ মার্চ গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করবেন বলে জানিয়েছেন অনুপম।
বিয়েতে বড়সর আয়োজন চাইছেন না অনুপম। দুই পরিবারের সদস্য এবং কাছের আত্মীয়দের নিয়েই কেবল সই সাবুদ করে আইনি প্রক্রিয়ায় বিয়ে করবেন দুই সংগীত শিল্পী।
বিয়ের খবর জানিয়ে অনুপম বলেন, “দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’’
প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ সিনেমায় ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলোও বেশ জনপ্রিয়।
এটি হবে অনুপমের দ্বিতীয় বিয়ে। ২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। ২০২১ সালে সেই সংসার ভেঙে যায়। সে সময়ে সোশাল মিডিয়ায় তারা যৌথভাবেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
গত বছরের নভেম্বরে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়ার বিয়ের খবর এলে সোশাল মিডিয়াসহ ঢাকা-কলকাতার সংবাদমাধ্যমে অনুপমের নামটি আসে বারবার।
এবার নতুন জীবন শুরু করতে চলেছেন অনুপম।
আরও পড়ুন...
