২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারে জামিন পর ২’ আনবেন আমির খান?

আরএস প্রসানা পরিচালিত এ নতুন সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। ২০২৪ সালের শেষে অথবা বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।

‘তারে জামিন পর ২’ আনবেন আমির খান?

তারে জমিন পার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 11:59 PM

Updated : 07 Oct 2023, 11:59 PM

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর লম্বা বিরতির ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেতা আমির খান। এবার তাতে ইতি টানতে যাচ্ছেন তিনি। মিস্টার পারফেকশনিস্ট শিগগির ‘সিতারে জমিন পর’ এর সঙ্গে ফিরবেন বড় পর্দায়, এমনই খবরই এসেছে।

তবে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগেই নেটিজেনদের উৎসাহের চেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছেন আমির। অভিনেতার ব্লকবাস্টার হিট সিনেমা ‘তারে জমিন পর’এর সঙ্গে নামের মিল পেয়ে তারা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বলে পিঙ্কভিলা জানিয়েছে।

এ খবর পেয়ে একজন ভক্ত মন্তব্য করেছেন, “এটি কি তারে জমিন পারের সিক্যুয়াল নাকি রিমেক?”

দ্বিতীয়জনের মন্তব্য, “আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?”

খবর মিলেছে, একজন ক্রীড়া প্রশিক্ষককে কেন্দ্র করে সিনেমার প্লট এগিয়ে যাবে। যিনি মূলত প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন।

গুঞ্জন ছড়িয়েছে, ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘চাম্পিয়নস’এর রিমেক হতে পারে ‘সিতারে জমিন পর’। সিনেমাটি একজন বাস্কেটবল কোচকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। একাধিক ভুলের পর যিনি আদালতের নির্দেশে কিছু মানসিক প্রতিবন্ধীদের নিয়ে টিম পরিচালনা করেন।

এদিকে আরএস প্রসানা পরিচালিত আমিরের নতুন সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। সিনেমাটি ২০২৪ সালের শেষে অথবা বড়দিনে মুক্তি পাবে।