০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দুই দশক পর জুটি বাঁধছেন রানি-অভিষেক, কোন সিনেমায়?

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি অলবিদা না কাহোনা’ সিনেমায় শেষ বার একসঙ্গে দেখা যায় রানি-অভিষেককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 01:36 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

দুই দশক পেরিয়ে ফের একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলিউডের অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়কে। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা সময়ে জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন তারা। 

শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায় দুজনকে ‘এক করতে চলেছে’ বলে জানিয়েছে ‘দ্য ওয়াল’।

এই সিনেমায় রানি এবং অভিষেকের অভিনয় করার খবর আগেই শোনা গিয়েছিল। বলা হচ্ছিল, সুহানা খানের মায়ের চরিত্রে তাকে অল্প সময়ের জন্য দেখা যেতে পারে। এখন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমায় রানির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ‘কিং’ এর খলচরিত্রাভিনেতা অভিষেকের বিপরীতে আসছেন তিনি। 

রানি ও অভিষেকের শেষ একসঙ্গে কাজ করার পর কেটে গিয়েছে প্রায় ২০ বছর। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কাভি অলবিদা না কাহোনা’ সিনেমায় শেষ বার একসঙ্গে দেখা যায় রানি-অভিষেককে।

চলতি বছরের ২৪ ডিসেম্বর পর্দায় আসছে ‘কিং’। সিনেমায় গুরু-শিষ্যার এই চরিত্র করেছেন বাবা-মেয়ে শাহরুখ ও সুহানা খান।

গেল বছর নভেম্বর মাসে ‘কিং’-এর ফার্স্ট লুক সামনে আসে।

এ সিনেমায় শাহরুখ ও সুহানার সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারশি, সৌরভ শুক্লা, রানি মুখার্জি, রাঘব যুয়াল, জ্যাকি শ্রফ, জয়দীপ অহলাওয়াত, অক্ষয় ওবেরয়, অভয় ভার্মাসহ অনেকে।