১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চিঠি লিখে নিরুদ্দেশ অভিষেক!

‘কালীধর লাপাতা’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে আগামী ৪ জুলাই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 11:21 PM

Updated : 10 Sep 2026, 12:54 PM

কালীধর নিরুদ্দেশ। তিনি কোথায় আছেন কী করছেন সেই খবর জানতে হলে অপেক্ষা করতে হবে ‘কালিধর লাপাতা’ সিনেমার মুক্তির জন্য। সেখানেই ওই ব্যক্তির দেখা মিলতে পারে বলে কালীধর চরিত্রে অভিনয় করা অভিষেক বচ্চন জানিয়েছেন।

মধুমিতা পরিচালতি এই সিনেমার ট্রেইলার প্রকাশের পর ইন্ডিয়া টুডেকে এই কথা জানিয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেতা অভিষেক। 

‘কালীধর লাপাতা’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে আগামী ৪ জুলাই। ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছেন, “কখনও কখনও পথ হারানোতেই মূল গল্পের সূচনা উঠে আসে। স্বপ্ন, বাঁকবদল আর এমন মানুষের খোঁজ করা হয়েছে এই সিনেমায়, যারা জীবনের সঠিক অর্থ খুঁজতে সাহায্য করে।“

সিনেমার গল্প সাদামাটা এবং মর্মস্পর্শী বলে জানিয়েছেন অভিষেক। কাহিনী আবর্তিত হয়েছে ‘কালীধর’ নামের এক মাঝবয়সী মানুষকে কেন্দ্র করে। যিনি বুঝতে পারেন পরিবার তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তাই পরিবারের সবার জন্য একটি চিঠি লিখে নিজেই বাড়ি ছাড়েন তিনি। পথে দেখা হয় ‘বল্লু’ নামের এক অনাথ কিশোরের। শুরু হয় দুজনের পথচলার গল্প। 

সিনেমাটি একাকীত্ব, আশা আর মানুষের মধ্যে সম্পর্ক খুঁজে নেওয়ার গল্প শোনাবে।