১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শর্মিলার অসুস্থতা ছেলেমেয়েদের আরও কাছে আনে

“আমরা কখনওই নিজেদের অনুভূতির কথা প্রকাশ করি না, যেটা ঠিক নয়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 05:06 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

কোভিড মহামারীর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর; সেই ব্যাধির সঙ্গে লড়াই করে জয়ী হয়ে তিনি ফিরেছেন স্বাভাবিক জীবনে।

অভিনেত্রীর সেই অসুস্থতার কথা প্রথম সামনে আসে তিন বছর আগে প্রযোজক করণ জোহরের অনুষ্ঠানে। কিন্তু তিনি কতটা আক্রান্ত ছিলেন, কী ধরনের চিকিৎসা চলেছে, বা ঘটনাটি তার তিন ছেলেমেয়ের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছিল, সে বিষয়ে কখনো খোলাখুলি কথা বলেননি অভিনেত্রী। 

এবার সে ব্যাপারে কথা বলেছেন শর্মিলার মেয়ে অভিনেত্রী সোহা আলী খান। 

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সোহার কথায়, “আমি আর আমার মা আগে কখনও একে অপরের প্রতি ভালবাসার প্রকাশ ঘটাইনি। ‘আমি তোমাকে ভালবাসি’-এটা পর্যন্ত বলিনি। আসলে, যখন মা আমাকে জানালেন যে, তার ফুসফুসের স্টেজ ওয়ান ক্যানসার ধরা পড়েছে, তখন তিনি আমাকে একটা বলেছিলেন। সেটা হল, আমরা বেশিরভাগ সময়ে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করি না, যেটা ঠিক নয়। পরিবারে নিজেদের সব ধরনের অনুভূতি ব্যক্ত করে নিজেদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা জরুরি।”

শর্মিলার এই অসুস্থতার ঘটনা তার পরিবারের সদস্যদের কাছাকাছি আনে বলে ভাষ্য সোহার। 

তিনি বলেন, এই ঘটনাটি তাদের তিন ভাইবোনের সম্পর্কের গভীরতা নিয়ে ভাবতে বাধ্য করে। 

২০২৪ সালের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েও নিজের অসুস্থতা নিয়ে শর্মিলা কথা বলেছিলেন।

সে সময় ঢাকা ক্লাবের আড্ডায় ক্যান্সারের মত মারণব্যাধি জয় করার অভিজ্ঞতা জানতে চাইলে শর্মিলা বলেন, “ক্যান্সার তো এখন আর মারণব্যাধি নয়। যে কোনো রোগই যদি শুরুতে ধরা পড়ে, সেটি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমারটা শুরুর দিকেই ধরা পড়েছে। যার জন্য আমাকে কেমোথেরাপি নিতে হয়নি। দ্রুতই সেরে উঠেছি।”

শর্মিলা ঠাকুর এবং প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খানের তিন সন্তান। তারা হলেন-সাইফ আলি খান, সাবা পতৌদি এবং সোহা আলি খান।

ছেলে সাইফ পুরোদস্তুর অভিনেতা। দুই মেয়ের মধ্যে নিয়মিত না হলেও সোহা আলী খান অভিনয়ে আছেন; তবে তিনি কাজ করেন বেছে বেছে। আর পর্দার বাইরের মানুষ হলেন সাবা আলী খান। সাইফের স্ত্রী হলেন বলিউডের বলিউডের প্রভাবশালী কাপুর পরিবার মেয়ে কারিনা কাপুর।

আরও পড়ুন-

মানিক দা সিনেমায় না নিলে জীবন হত আরেক রকমশর্মিলা

'অপুর সংসারথেকে কত পেয়েছিলেন শর্মিলা

ক্যারিয়ার গড়ার ব্যস্ততায় যে ভুল করেছিলেন শর্মিলা