১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডার্ক কমেডি থ্রিলার গল্পে ‘পার্টি’, আসছে ওটিটিতে

ঈদের আগে আগামী ১ জুন মুক্তি পাবে সিনেমাটি।

ডার্ক কমেডি থ্রিলার গল্পে ‘পার্টি’, আসছে ওটিটিতে
'পার্টি' ওয়েব ফিল্মের অভিনয়শিল্পীরা। ছবি: নির্মাতা রিয়াদ মাহমুদের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 03:23 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

ডার্ক কমেডি থ্রিলার ঘরানার গল্পে একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘পার্টি’। 

এই সিনেমা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

‘পার্টি’ রচনা ও পরিচালনা করেছেন রিয়াদ মাহমুদ। পরিচালক জানিয়েছেন, কোরবানির ঈদকে ঘিরে আগামী ১ জুন মুক্তি পাবে সিনেমাটি। 

সিনেমার গল্পে দেখা যাবে, মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার পরিকল্পনা করেন কয়েকজন তরুণ। সেই পার্টিতে হাজির হয় অজ্ঞাত এক ব্যক্তি। যিনি পার্টির আমেজটাই বদলে দেন। ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। 

‘পার্টি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ সেন্টু, আলমগীর হোসেন, বাঁধন খান, ফারুক আহমেদসহ অনেকে। 

সিনেমাটি নিয়ে নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, "এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। পার্টিতে ঘটতে থাকা অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে দেখানো হয়েছে। গল্পে অনেক টুইস্ট আছে, যা দর্শকদের ধরে রাখবে। ভালো লাগবে সবার, বিশেষ করে তরুণদের।" 

ড্রামা, রহস্য ও অ্যাডভেঞ্চারে ভরপুর সিনেমাটি নিয়ে বেশ প্রতাশ্যা রয়েছে বলে জানিয়েছেন সিনেমার অভিনেতা শরীফ সিরাজ।

'পার্টি' ওয়েব ফিল্মের অভিনয়শিল্পীরা। ছবি: নির্মাতা রিয়াদ মাহমুদের সৌজন্যে।

'পার্টি' ওয়েব ফিল্মের অভিনয়শিল্পীরা

তার কথায়, "বর্তমান সময়ের কনটেন্টগুলোতে একসঙ্গে এত কিছু দেখা যায় না। আমি পার্টি নিয়ে খুবই পজিটিভ। সব শিল্পীই যত্ন নিয়ে কাজটা করেছেন। আমার বিশ্বাস, দর্শক অভিনেতাদের পারফরম্যান্স খুব উপভোগ করবেন।"  

সিনেমাটিতে দর্শক ‘ব্যতিক্রম কিছু খুঁজে পাবে’ বলে মনে করেন অভিনেত্রী লামীমা লাম।