২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় বঙ্গরঙ্গের ‘মৃত্যুহীন প্রাণ’

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে দেখা যাবে ‘মৃত্যুহীন প্রাণ’।

শিল্পকলায় বঙ্গরঙ্গের ‘মৃত্যুহীন প্রাণ’
‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের রিহার্সাল দৃশ্য। ছবি: বঙ্গরঙ্গ নাট্যদলের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 11:50 AM

Updated : 26 Aug 2026, 02:12 PM

বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা নিয়ে আসছে নাটক ‘মৃত্যুহীন প্রাণ’।

বঙ্গরঙ্গ নাট্যদলের নতুন এই প্রযোজনা মঞ্চস্থ হবে শনিবার। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে দেখা যাবে ‘মৃত্যুহীন প্রাণ’।  

উৎপল দত্তের ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা।  

‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের রিহার্সাল দৃশ্য। ছবি: বঙ্গরঙ্গ নাট্যদলের সৌজন্যে।

‘মৃত্যুহীন প্রাণ’ নাটকের রিহার্সাল দৃশ্য

এই নাটকে শ্রমজীবী মানুষের দাবি-আন্দোলনের পাশাপাশি রাষ্ট্রীয় ও প্রশাসনিক নিপীড়নের চিত্র ফুটে উঠেছে। ন্যায়বিচার, মানবাধিকার ও প্রতিরোধের প্রশ্নে রচিত এই নাটকের কাহিনীতে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে।  

নাটকের মৌলিক সংগীত সংযোজন করেছেন সংগীতশিল্পী রাশেদুল হক, আর আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন হাসান মাহমুদ।

টিকেট সংগ্রহ করা যাবে শিল্পকলা একাডেমির কাউন্টার থেকে এবং অনলাইন প্লাটফর্মেও।