১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কে এই নতুন মিস ওয়ার্ল্ড ক্রিস্তিনা পিসকোভা?

মিস ওয়ার্ল্ডের ৭১তম প্রতিযোগিতায় ভারতের প্রতিযোগী সিনা শেঠি যখন শীর্ষ আটে পৌঁছে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন বিশ্ব সুন্দুরীর মুকুট বুঝি এবার এশিয়াতেই থাকবে। কিন্তু প্রতিযোগিতা ধাপে ধাপে গড়ালে নানাভাবে নিজেকে তুলে ধরেন চেক প্রজাতন্ত্রের ক্রিস্তনা পিসকোভা। তাই মুম্বাইয়ে চূড়ান্ত আসরে যখন পিসকোভার নাম ‘মিস ওয়ার্ল্ড’ হিসেবে ঘোষণা করা হল, খুব বেশি অবাক হননি কেউ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 06:29 PM

Updated : 11 Mar 2024, 11:09 PM

Image

মিস ওয়ার্ল্ডের মুকুট ঘরে তুলতে পিসকোভাকে ১১৫ জন প্রতিযোগীর মধ্যে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে হয়েছে। ২৪ বছর বয়সী এই তরুণী চেক প্রজাতন্ত্রের একজন মডেল। নজর কেড়েছেন তার সবুজ চোখের জন্য।

Image

বিশ্বের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা পিসকোভা মাথায় মুকুট পরার পর বলেন, আন্তর্জাতিক নারী দিবসের পরপর এই সম্মাননা একজন নারীর জন্য সর্বশেষ্ঠ উপহার।

Image

পিসকোভা ২০২২ সালে মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্র নির্বাচিত হন। তারপর থেকে তিনি নিজেকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য তৈরি করেছেন।

Image

১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে পিসকোভার জন্ম। বেড়ে উঠেছেন রাজধানী প্রাহায়।

Image

প্রাহার চার্লস ইউনিভার্সিটি থেকে আইনে পড়ালেখা করেছেন এই মডেল। এখন ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে ওই বিশ্ববিদ্যালয়েই পড়ছেন।

Image

মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত আছেন পিসকোভা। প্রতিষ্ঠা করেছেন বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল। পিসকোভা নিজেও সেই স্কুলের একজন শিক্ষক।

Image

১ লাখ ৮৪ হাজারের বেশি অনুসারী আছে পিসকোভার ইনস্টাগ্রামে। 

আরও পড়ুন

পুরানো খবর:

নতুন মিস ওয়ার্ল্ড ‘সবুজ নয়না’ ক্রিস্তিনা পিসকোভা