২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুমু খেতে গিয়ে তারা হাসতে হাসতে খুন

এক সিনেমায় অভিনয়ের সময় অদ্ভূত এই পরিস্থিতির জন্ম দিলেন জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস।

চুমু খেতে গিয়ে তারা হাসতে হাসতে খুন

জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস দুজনে ভালো বন্ধু।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2022, 01:28 AM

Updated : 07 Sep 2022, 01:31 AM

হলিউডের দুই তারকা জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি দীর্ঘদিনের বন্ধু, একসঙ্গে কয়েকটি সিনেমাতেও দেখা গেছে তাদের। তবে নতুন একটি সিনেমায় এক সঙ্গে অভিনয় করার সময় তারা জন্ম দিয়েছেন অদ্ভূত এক পরিস্থিতির।

ষাটোর্ধ্ব ক্লুনি তার সাত বছরের ছোট জুলিয়ার সঙ্গে ‘টিকেট ফর প্যারাডাইস’ সিনেমাটি কিছু দিন আগেই শেষ করেছেন, এই সিনেমার শুটিংয়েই সেই ঘটনাটি ঘটে বলে সিএনএন জানিয়েছে।

এই কমেডি সিনেমায় চুমুর একটি দৃশ্য ধারণ করতে গিয়ে দুজনের পড়েন সমস্যায়।

“আমি আমার স্ত্রীকেও বলেছি, ৮০ বার টেক নিতে হয়েছে,” নিউ ইয়র্ক টাইমসকে বলেন ক্লুনি।

জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি একজন লেবানিজ বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী। ফ্যাশন দুরস্ত হিসেবে তার খ্যাতি রয়েছে।

সেই ঘটনা নিয়ে জুলিয়া রবার্টস বলেন, “সেই ৮০ টেকের ৭৯টিই নষ্ট হয়েছে আমাদের হাসির জন্য, আর টেকে চুমু খেতে পেরেছিলাম।”

আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘টিকেট ফর প্যারাডাইস’। সিনেমাটিতে জর্জ ও জুলিয়া দুজন ডিভোর্সি দম্পতির ভূমিকায় অভিনয় করেন, যারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যেন তাদের মেয়ে বিয়ে না করে।

জর্জ ও জুলিয়াকে এর আগে ওশেনস ইলেভেন, ওশেনস টুয়েলভ, মানি মনস্টার, কনফেশন অফ আ ডেঞ্জারাস মনস্টারে একসঙ্গে দেখা গিয়েছিল।