২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূজা চেরি কাশবনে

শিশুশিল্পী হিসেবে পর্দায় হাজির হওয়া পূজা চেরি এখন পুরোদস্তুর নায়িকা। নানা গুঞ্জনের মধ্যে তার নতুন সিনেমাটিও তেমন দর্শক টানেনি। সেই সব দূরে সরাতেই হয়ত কাশবনে নির্ভার সময় কাটিয়ে এলেন পূজা চেরি। সেই বিচরণ ফেইসবুকেও করেছেন শেয়ার।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 08:34 PM

Updated : 10 Oct 2022, 08:36 PM

Image

সোনালি কাজ করা অফহোয়াইট শাড়ির সঙ্গে পরেছেন আগুনলাল ব্লাউজ। ঠোঁট রাঙিয়েছেন টকটকে লাল রঙে। লাল টিপ, শাড়ির কাজের সঙ্গে মিলিয়ে গয়না। খোপায় সাদা ফুল। এক গুচ্ছ কাশফুল মাথায় ছোঁয়ালেন। যেন কাশফুলের আশীর্বাদ নিলেন পূজা চেরি।

Image

গত শুক্রবার মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত সিনেমা ‘হৃদিতা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে তার বিপরীতে দেখা গেছে এবিএম সুমনকে। আনিসুল হকের উপন্যাস থেকে নির্মিত সিনেমাটি সে অর্থে দর্শক টানতে পারেনি।

Image

গত ঈদুল ফিতরে মুক্তি পায় পূজার দুটি সিনেমা। একটি এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’। এতে পূজা অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। অন্যটি এম রহিমের পরিচালনায় ‘শান’। এসে ছিলেন সিয়াম আহমেদ।

Image

যুক্তরাষ্ট্রে থাকাকালে চিত্রনায়ক শাকিব খান ‘মায়া’ নামের একটি সিনেমার ঘোষণা দেন। এতে শাকিব খানের নায়িকা হিসেবে পূজা চেরির নাম উল্লেখ করেন তিনি। দেশে ফেরা প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মায়ার কোনো নতুন খবর আর আসেনি। এর মধ্যে শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ডালপালা মেলছে।