২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বিটিভিতে ১৩ বছর পর 'মাইলস', গাইবেন আরও যারা

ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যায় গান শোনাবে ব্যান্ডগুলো।

বিটিভিতে ১৩ বছর পর 'মাইলস', গাইবেন আরও যারা
'মাইলস' ব্যান্ড। ছবি: বিটিভির সৌজন্যে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 10:46 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে এবারের ঈদে দেখা যাবে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান। 

যেখানে পারফর্ম করবে প্রায় ১৩টি ব্যান্ড; এই ব্যান্ডগুলোর মধ্যে আছে ‘মাইলস’, যারা এক যুগেরও বেশি সময় পর বিটিভিতে পারফর্ম করতে চলেছে।

বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’ শিরোনামের অনুষ্ঠানে গান শোনাবে দর্শকপ্রিয় ব্যান্ডের শিল্পীরা। 

'আর্ক' ব্যান্ড। ছবি: বিটিভির সৌজন্যে

'আর্ক' ব্যান্ড

ঈদের দিন সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে ব্যান্ড 'চিরকুট', 'আর্ক', 'ডিফারেন্ট টাচ', 'অবসকিউর', 'অরবিট' ও 'ফিডব্যাক'। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।

ঈদের দ্বিতীয় দিন একই সময়ে গান শোনাবে 'মাইলস'। প্রয়াত গায়ক শাফিন আহমেদকে ছাড়া এই প্রথম পর্দায় পারফর্ম করবেন তারা। পরিবেশনায় থাকবে তাদের জনপ্রিয় সাতটি গান। 

গানের ফাঁকে উঠে আসবে মাইলসের জানা অজানা অনেক গল্প। মমরেজ মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। 

ঈদের তৃতীয় দিন পারফর্ম করার কথা রয়েছে ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, ‘রক অ্যান্ড মেলোডি’, ‘নাটাই’, ‘পেন্টাগন’ ও ‘রেশাদ অ্যান্ড কিউয়ের’।

আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।