১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘরে বসে দেখা যাচ্ছে ‘দি একেন: বেনারসে বিভীষিকা’

হইচইয়ে এসেছে একেন বাবুর সর্বশেষ সিনেমাটির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 10:53 AM

Updated : 26 Aug 2026, 01:21 PM

এবার বাড়িতে বসেই দেখা যাচ্ছে কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সর্বশেষ সিনেমা ‘দি একেন: বেনারসে বিভীষিকা’।

শক্রবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে একেন বাবুর ‘বেনারসে বিভীষিকা’ সিনেমাটি। 

এর আগে ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল একেন বাবুর এই সিনেমা। ‘বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়দৃশ্য ধারণের কাজ হয়েছে বেনারস ও কলকাতা মিলিয়ে।

একেন চরিত্রে বরাবরের মতই আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায়সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।

ছবিতে বেনারসের  ঘুরতে যান একেনবাবু এবং তার দুই বন্ধু। কিন্তু সেখানে গিয়েও গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন তারা।

সিনেমাটি হইচইয়ে আসার খবর দিয়ে ফেইসবুকে আগেই পোস্ট দিয়েছিলেন অনির্বাণ।

সিনেমার শেষে শিগগিরই ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন অনির্বাণ, তাতে বোঝা যায়, আবারও নতুন একটি গল্প নিয়ে আসতে চলেছেন একেন বাবু।

২০১৮ থেকে এই পর্যস্ত ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে অনির্বাণ দর্শকের সামনে আসেন একেন বাবু হয়ে। এরপর ‘পানির বোতল’, ‘লালবাজার’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ব্যাধসহ আরও কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন

এছাড়া পরিচালক সৃজিত মুখার্জির ‘ফেলুদা ফেরত’ ও ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নামের সিরিজেও ‘জটায়ু’ চরিত্র করে সুনাম কুড়িয়েছেন অনির্বাণ।

আরও পড়ুন

প্রতিবারই একেন বাবুতে নতুনত্ব খুঁজে পাইঅনির্বাণ চক্রবর্তী

সিরিজের পর একেন বাবু এবার সিনেমায়

'দি একেনবেনারসে বিভীষিকারটিজারে একেন বাবু