Published : 23 Apr 2025, 11:00 AM
কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সিরিজের সংখ্যা বেশি, সিনেমা কম। সেই সংখ্যা বাড়াতে দুই সঙ্গীকে নিয়ে একেন বাবু পাড়ি দিয়েছিলেন বারাণসীতে। সেখানে ‘দি একেন: বেনারসে বিভীষিকার’ শুটিং সেরেও নিয়েছেন তিনি। দৃশ্যধারণ শেষে সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে।
সিনেমা পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়।টিজারের ভিডিওর শুরুতে দেখা গেছে হরগৌরী ঘাট, গঙ্গা আরতি। বেনারসের অলিগলির ছবি ফুটে উঠেছে টিজারে।
একেন চরিত্রে বরাবরের মতই আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া বিশ্বনাথ বসু, ইশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বসু, দেবেশ চট্টোপাধ্যায়সহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
আগামী ১৬ মে মুক্তি পাচ্ছে ‘দি একেন: বেনারসে বিভীষিকা’।