লাভলু বললেন, তার নাটক ‘আপন মানুষ খুঁজে পাওয়ার গল্প’
আগামী ২৭ জানুয়ারি থেকে সপ্তাহের পাঁচদিন চ্যানেল আইয়ে দেখা যাবে নাটক ‘আপন মানুষ।
নতুন এক ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু।
নাটকের নাম ‘আপন মানুষ'। নাটকটি দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।
এক বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, আগামী ২৭ জানুয়ারি থেকে সপ্তাহের পাঁচদিন চ্যানেল আইয়ে প্রচার হবে ‘আপন মানুষ। শনিবার থেকে বুধবার রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটকটি।
‘আপন মানুষ’ নাটকের পর্ব সংখ্যা ৮৩। যেটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম।
নাটকটি নিয়ে সালাউদ্দিন লাভলু বলেন, "‘আপন মানুষ’ শুধু প্রেমের গল্পের নাটক নয়, এখানে মায়া আর মুনাফার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প দেখবে দর্শক।
"এ ধারাবাহিকে যেমন দুঃখের গল্প ফুটে ওঠেছে, তেমনি দেখা যাবে কমেডি। অর্থাৎ ‘আপন মানুষ’ প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প, আপন মানুষ খুঁজে পাওয়ার গল্প।"
নাটকে অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দী টুকটুকি, তাওহিদা তানহাসহ অনেকে।
চ্যানেল আইতে প্রচারের পর নাটকটি চ্যানেল আই ইউটিউবেও দেখা যাবে।
