১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরে মাইলস, শুরু ‘লেগেসি ট্যুর’

পঞ্চমবারের মত অস্ট্রেলিয়া সফরে মাইলস।

অস্ট্রেলিয়া সফরে মাইলস, শুরু ‘লেগেসি ট্যুর’
অস্ট্রেলিয়া সফরে মাইলস। ছবি: হামিন আহমেদের  সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 02:57 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ‘লেগেসি ট্যুর ২০২৫’ শিরোনামে তাদের অস্ট্রেলিয়া সফর শুরু করেছে। 

গেল ২৫ অক্টোবর মেলবোর্নে প্রথম কনসার্টের মাধ্যমে তাদের এই সফরের উদ্বোধন হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন দলের ভোকালিস্ট হামিন আহমেদ। 

অস্ট্রেলিয়া সফরে মাইলস। ছবি: হামিন আহমেদের  সৌজন্যে।

অস্ট্রেলিয়া সফরে মাইলস

মালইস অস্ট্রেলিয়া সফরে আছে পঞ্চমবারের মত। শনিবার ট্যুরের দ্বিতীয় শো অনুষ্ঠিত হচ্ছে সিডনিতে। গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের আয়োজনে সিডনিতে হচ্ছে এই কনসার্ট।  

অস্ট্রেলিয়া সফরে মাইলস। ছবি: হামিন আহমেদের  সৌজন্যে।

অস্ট্রেলিয়া সফরে মাইলস

মেলবোর্ন ও সিডনির পর মাইলস যাবে অ্যাডিলেড, কুইন্সল্যান্ড ও পার্থে।  আগামী ৭ নভেম্বর অ্যাডিলেড, ৯ নভেম্বর কুইন্সল্যান্ড এবং ১৫ নভেম্বর পার্থে কনসার্টে গান শোনানোর কথা রয়েছে মাইলসের। 

হামিন আহমেদ বলেন, “চার দশকেরও বেশি সময়ের সংগীতযাত্রায় ভক্তদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আবারও মঞ্চ ভাগ করে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

অস্ট্রেলিয়া সফরে মাইলস। ছবি: হামিন আহমেদের  সৌজন্যে।

অস্ট্রেলিয়া সফরে মাইলস

ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে হামিন আহমেদ ও শাফিন আহমেদ গড়ে তোলেন ব্যান্ড ‘মাইলস’। দুটি ইংরেজি গানের অ্যালবামের পর মাইলসের বাংলা গানের প্রথম অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ বের হয় ১৯৯১ সালে। তাদের জনপ্রিয়তা শুরু মূলত নব্বইয়ে।

এরপর ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘পিয়াসী মন’সহ বহু গান দিয়ে দেশের শ্রোতা মনে জায়গা করে নিয়েছে দলটি। 'প্রতিচ্ছবি' তাদের সর্বশেষ অ্যালবাম, যা প্রকাশ হয় ২০১৫ সালে।

অস্ট্রেলিয়া সফরে মাইলস। ছবি: হামিন আহমেদের  সৌজন্যে।

অস্ট্রেলিয়া সফরে মাইলস

এর আগে হামিন আহমেদ গ্লিটজকে বলেছিলেন, মাইলসের হাতে ছয় থেকে সাতটি গান তৈরি করা আছে। গানগুলো শিগগিরই আলোর মুখ দেখতে পাবে।