২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক শাড়িতে নানা ভঙ্গিমায় কাজল

পাগলামি, দুষ্টুমি, আহ্লাদি- সব ধরনের অভিনয়ে পারঙ্গম কাজল; অভিনয়ে এখন আগের মতো নেই, তবে দুষ্টু-মিষ্টু কাজল এখনও যে আগের মতোই, সেটাই বুঝিয়ে দিলেন সম্প্রতি ফেইসবুকে তোলা কিছু ছবিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 10:25 PM

Updated : 29 Sep 2022, 10:27 PM

Image

ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিলেন কাজল। অধৈর্য হয়ে সময়ে সময়ে ব্যাডমিন্টন র‌্যাকেট আর থালা ছুড়ে মারতেন মা তনুজা! বলে রাখা ভালো, কাজলের মাও ছিলেন বলিউডের নায়িকা।

Image

বনেদি ফিল্মি পরিবারের মেয়ে হওয়ায় মাত্র ১৬ বছর বয়সেই কাজলের অভিষেক ঘটে বলিউডে, বেখুদি দিয়ে। বাবা সোমু মুখার্জি ছিলেন প্রযোজক, গল্পকার ও পরিচালক।

Image

শাহরুখ খানের বিপরীতে সুপারহিট সিনেমা বাজিগর দিয়েই তুমুল আলোচনায় আসেন কাজল। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

Image

কাজল এরপর গুপ্ত, পেয়ার কিয়া তো ডরনা কেয়া, পেয়ার তো হোনাহি থা, দুশমন, কুছ কুছ হোতা হ্যায়, হাম আপকে দিলমে রেহেতে হে, কাভি খুশি কাভি গাম-এর মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

Image

১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের। মেয়ে নাইসা আর ছেলে যুগের জন্য অবলীলায় ক্যারিয়ার বিসর্জন দিয়েছিলেন। বিয়ের পর দীর্ঘ বিরতি দেওয়ার পর কাজল ফের আলোচনায় আসেন ফানা ও মাই নেম ইজ খান দিয়ে।

Image

৪৮ বছর বয়সেও কাজলের রূপ এবং প্রতাপ একটুও ফিকে হয়নি বলিউডে।