আলো আর আনন্দে ভাসুক চারপাশ: তারকাদের দীপাবলি
Published : 13 Nov 2023, 03:55 PM
লেহেঙ্গার সঙ্গে ভারী গয়নার সাজে ঢাকা-কলকাতার অভিনেত্রী জয়া আহসান দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “আলো আর আনন্দে ভাসুক চারপাশ’।
‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা করে খ্যাতি পাওয়া অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আলোর উৎসবে সেজেছেন সাদা পোশাকে। ফেইসবুকে পোস্ট করা মিমের ছবির প্রথম কমেন্টটি করেছেন তার স্বামী ব্যবসায়ী সনি পোদ্দার। স্ত্রীকে সনি লিখেছেন, ‘শুভ দীপাবলি’।