২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বেতারে একুশের নাটক ‘সমান্তরাল’

অভিনয় করেছেন আইনুন নাহার পুতুল।

বেতারে একুশের নাটক ‘সমান্তরাল’
আইনুন নাহার পুতুল ও আলেয়া ফেরদৌসী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 10:33 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বাংলাদেশ বেতারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সমান্তরাল’।

নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দুলাল। নির্দেশনা দিয়েছেন আলেয়া ফেরদৌসী। সম্প্রতি বাংলাদেশ বেতারে রেকর্ডিং হয়েছে নাটকটির। অভিনয় করেছেন আইনুন নাহার পুতুল। 

‘সমান্তরাল’ নাটক নিয়ে পুতুল বলেন, "একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাটকটি। ভীষণ উপভোগ করেছি। আমার পরম সৌভাগ্য যে আমি আলেয়া ফেরদৌসী ম্যাডামের নির্দেশনায় অভিনয় করতে পেরেছি।" 

সম্প্রতি ঘোষিত হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন পুতুল। ‘সাঁতাও’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। 

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারে প্রচার হওয়ার কথা রয়েছেন নাটকটির।