১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দীপ্তর নতুন ধারাবাহিক 'শিউলি মালা'

এক ঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'শিউলি মালা'।

দীপ্তর নতুন ধারাবাহিক 'শিউলি মালা'
'শিউলি মালা' নাটকের দৃশ্য

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

দীপ্ত টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক 'শিউলি মালা'। 

এক ঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।  

এক বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, নাটকটি প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। 

খলিল জিবরানের লেখা থেকে রূপান্তরিত এই নাটকে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, শিউলি আর মালা দুই বোন। তাদের বাবা তমিজউদ্দিন একজন পরিচিত শিল্পী। কিন্তু এক দুর্ঘটনায় তাদের বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

তখন সংসার চালাতে দুই বোনের সংগ্রামের নানা ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।