১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

বাহারি রণবীর, অদ্ভুতও কি?

তার ফ্যাশন সেন্স ব্যতিক্রমী, কারও কারও মতে উদ্ভট, কেউ আবার বলেন দারুণ সাহসী। তিনি রণবীর সিং। বলিউডের এই নায়কের ইনস্টাগ্রামে ঢুঁ মারলে তার রং-বেরঙের পোশাকে অদ্ভুত সব ভঙ্গিতে তোলা ছবিতে চোখ আটকাবেই। এসব ছবির জন্য অনেকবার এই নায়ক ট্রলের শিকার হয়েছেন। কিন্তু তার অ্যালবাম দেখলে বোঝা যায়, তাতে রণবীরের বয়েই গেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 09:46 AM

Updated : 13 Dec 2022, 09:46 AM

Image

নির্মাতা রোহিত শেঠির কমেডি ঘরানার ‘সার্কাস’ সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে রণবীর পরেছিলেন লাল পোশাক। এরপর থেকেই সিনেমাটির প্রচার নিয়ে রণবীর যেখানেই গেছেন সেই তাকে দেখা গেছে ঘোর কৃষ্ণ বর্ণের পোশাকে। সেই কালো নিয়েই ইনস্টাগ্রামে নতুন ফ্যাশনের কিছু ছবি শেয়ার করেছেন রণবীর।

Image

পরনে ঢোলা প্যান্টের সাথে ‘টার্ন-ডাউন’ কলারের শার্ট। মাথায় চাপিয়েছেন ‘ব্যারেট’ হ্যাট এবং গলায় লম্বা চেইনে লকেট ঝুলছে। চোখে মোটা ফ্রেমের কালো চশমাওয়ালা রণবীরকে দেখলে একটু থামতেই হয়। 

Image

রণবীর সিংয়ের এই পোশাকে নীল হলুদের সমারোহ। কিন্তু সাদা জুতায় ‘হার্ট’ চিহ্ন যেন বেশি আকর্ষণীয়।

Image

ইনস্টাগ্রামে পোস্ট করা রণবীরের চকরাবকরা প্রিন্টের পোশাকের এমন ছবিতে বেশিরভাগ ভক্তই হাসির ইমোজি দিয়েছেন। কেউ কেউ লিখেছেন, বেশ ‘সভ্য’ লাগছে।

Image

বলিউডের আর কোন নায়ক রণবীরের মতো ফ্যাশন করেছেন কি না সন্দেহ। গোলাপি রং সাধারণত নারী ও শিশুদের দখলে থাকে। কিন্তু রণীবর ফ্যাশনে কোনো ভেদাভেদ মানতে নারাজ।

Image

রণবীরের জ্যাকেট ও ট্রাউজার বানানো হয়েছে একই কাপড় দিয়ে। চোখে পোশাকের সঙ্গে মানানসই রঙিন ফ্রেমের রোদচশমা।

Image

এমন সোনালী হলুদ পোশাকে অনেকের চোখ ধাঁধিয়ে গেলেও রণবীর বেশ সাবলীল।

Image

রণবীরের ফ্যাশন ওয়ার্ডরোবে আছে এমন সাদা-কালো ব্লেজার স্যুটও।

Image

‘সার্কাস’ সিনেমা নিয়ে বড় পর্দায় আগামী ২৩ ডিসেম্বর দর্শকদের সামনে আসছেন রণবীর।