যে কারণে ঈদে চালু হয়নি নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্সের নতুন এ মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল।
রোজার ঈদে নারায়ণগঞ্জে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় চলচ্চিত্র প্রদর্শনী শুরু কথা থাকলেও শেষ পর্যন্ত তা কারিগরি জটিলতার কারণে হয়নি।
শহরের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে ঈদের দিন শনিবার শাখাটি উদ্বোধনের কথা ছিল।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, “কারিগরি সমস্যার কারণে যথাসময়ে চালু করা সম্ভব হয়নি। তবে চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে চালু করতে।”
স্টার সিনেপ্লেক্সের নতুন এ মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। এর মধ্যে দুইটি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং একটি হলে থাকছে ৭৫টি আসন।
বর্তমানে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলসহ ঢাকায় ছয়টি এবং চট্টগ্রামে দুটি মাল্টিপ্লেক্স আছে এ কোম্পানির।
আরও পড়ুন:
