০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাকিবের ‘দরদ’ এবার টেলিভিশনে

ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় 'দরদ' দেখাবে চ্যানেল আই।

শাকিবের ‘দরদ’ এবার টেলিভিশনে
'দরদ' সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান, ছবি: নির্মাতার সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 04:47 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের 'দরদ' সিনেমাটির টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে এবারের রোজার ঈদে। 

চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় 'দরদ' প্রচার হবে।

বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, প্রতি ঈদেই দেশের নতুন সিনেমাগুলো নিয়ে টিভি প্রিমিয়ারের আয়োজন করা হয়। এবারও বেশ কয়েকটি সিনেমার সাথে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে 'দরদ' সিনেমার।

‘দরদ’ মুক্তি পায় গত বছরের ১৫ নভেম্বরে। নির্মাতা অনন্য মামুন এটিকে প্যান ইন্ডিয়ার সিনেমা বললেনও সিনেমাটি কেবল কলকাতার প্রেক্ষাগৃহে আসে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারিতে। 

এছাড়া গত জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও এসেছে ‘দরদ’।

ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।

চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।

১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।

সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

আরও পড়ুন:

'দরদ' মুক্তি পাচ্ছে কলকাতায়

শাকিবের 'দরদ' দেখা যাবে ঘরে বসে

এল শাকিবের 'দরদ'র প্রথম গান

শাকিবের 'দরদ' ৭০ প্রেক্ষাগৃহে

শাকিবের 'দরদে' যা যা আছে

শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি

'বরবাদ' করতে শাকিব মুম্বাইয়ে

আন্দোলনের সময় শাকিব যে কারণে দেশের বাইরে ছিলেন

'বউ পাগল' দুলু মিয়ার দেখা মিলবে নভেম্বরে

শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি

মানুষ একা থাকতে পারে না, বিয়ে নিয়ে বললেন শাকিব খান