১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

'দরদ' মুক্তি পাচ্ছে কলকাতায়

আগামী ২৮ ফ্রেব্রুয়ারি কেবল কলকাতায় বাংলা ভাষায় 'দরদ' মুক্তি পাচ্ছে।

'দরদ' মুক্তি পাচ্ছে কলকাতায়
'দরদ' সিনেমায় শাকিব খান, ছবি: পরিচালক অনন্য মামুনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2025, 07:20 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

দেশের ওটিটিতে মুক্তির পর এবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দরদ'।   

প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে ‘দরদ’ ভারতে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তির কথা থাকলেও সিনেমাটি কলকাতায় কেবল বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে। 

সিনেমার নির্মাতা অনন্য মামুন গ্লিটজকে বলেন, "আগামী শুক্রবার শুধু কলকাতায় বাংলা ভাষায় 'দরদ' মুক্তি পাচ্ছে, অন্য ভাষায় হয়ত পরে মুক্তির সম্ভাবনা আছে।" 

কয়টি হলে ‘দরদ’ দেখা যাবে প্রশ্নে মামুন বলেন, “হল সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি, তবে সেখানকার বেশ কয়েকটি হলে মুক্তি পাবে।“ 

গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এছাড়াও, গত মাসে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও এসেছে ‘দরদ’। 

'দরদ' সিনেমায় দৃশ্য, ছবি: পরিচালক অনন্য মামুনের সৌজন্যে।

'দরদ' সিনেমায় দৃশ্য,

ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’। 

চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের উপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।

পরিচালক অনন্য মামুনেন ভাষ্য ছিল, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। 

‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।

১৪৯ মিনিট দৈর্ঘের এই সিনেমায় চারটি গান রয়েছে।

সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

আরও পড়ুন:

শাকিবের 'দরদ' দেখা যাবে ঘরে বসে

এল শাকিবের 'দরদ'র প্রথম গান

শাকিবের 'দরদ' ৭০ প্রেক্ষাগৃহে

শাকিবের 'দরদে' যা যা আছে

শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি

'বরবাদ' করতে শাকিব মুম্বাইয়ে

আন্দোলনের সময় শাকিব যে কারণে দেশের বাইরে ছিলেন

'বউ পাগল' দুলু মিয়ার দেখা মিলবে নভেম্বরে

শাকিবের 'দরদ' পেয়েছে মুক্তির অনুমতি

মানুষ একা থাকতে পারে না, বিয়ে নিয়ে বললেন শাকিব খান